বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ আছে। আজ সোমবার রাত আটটা ৫০ মিনিটে গুণবতী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর দুটি সিগন্যালের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে কোনো নাশকতামূলক তত্পরতার যোগসূত্র নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। লাকসাম জংশনের কেবিন মাস্টার মোহাম্মদ আলী ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাকসাম থেকে উদ্ধার ট্রেন (রিলিফ ট্রেন) পাঠানোর প্রস্তুতি চলছে।