বগুড়া-জয়পুরহাট, বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জেলার মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের অবসান হওয়ায় ১৫ দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বগুড়া-জয়পুরহাট পথে বাস চলাচল শুরু হয়েছে।
গতকাল বিকেলে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। পরে বগুড়া ও জয়পুরহাটের বাস মালিক-শ্রমিক সংগঠনের নেতারা যৌথভাবে সন্ধ্যা ছয়টা থেকে বাস চলাচলের ঘোষণা দেন।
দুই জেলার মালিক-শ্রমিকদের সমঝোতা বৈঠকে বসার উদ্যোগ নেন বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। রোজা ও ঈদে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিকদের সমঝোতায় পৌঁছানোর অনুরোধ জানান।
বগুড়া মোটর মালিক গ্রুপ এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, জয়পুরহাট বাস টার্মিনালে ইনডোর গেমসের নামে জুয়া-হাউজির প্রতিবাদে ১৯ জুন থেকে বগুড়া-জয়পুরহাট বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশ সুপার মোজাম্মেল হক বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।