বগুড়া থিয়েটারের নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ঐতিহ্যবাহী করনেশন হল সোসাইটি মঞ্চে বগুড়া থিয়েটারের সাড়া জাগানো নাটক কোর্ট মার্শাল মঞ্চস্থ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব জোরদার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিকাশের জন্য গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনটি ৩১তম বারের মতো নাটকটি মঞ্চায়ন করেছে।
নাটকটি রচনা করেছেন স্বদেশ দীপক। নাট্যরূপ দিয়েছেন এস এম সোলায়মান। নির্দেশনায় আছেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। এতে বিভিন্ন চরিত্রে দ্বীন মোহামঞ্চদ, কবির রহমান, ফারুক হোসেন প্রমুখ অভিনয় করেছেন।