প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া থিয়েটার গতকাল বৃহস্পতিবার সংগঠনের ৩৪ বছর পূর্তি উৎসব পালন করেছে৷ ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই শ্লোগান নিয়ে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা সভা, পদক ও পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়৷
বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দেশের তিন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে৷ তাঁরা হলেন শওকত হায়াৎ খান (সংগীত), মোমেনা চৌধুরী (অভিনয়) এবং বজলুল করিম বাহার (সাহিত্য)৷