প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কাটেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কবি মুহম্মদ শহীদুল্লাহ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান, কবি শিবলী মোকতাদির, সাংবাদিক জে এম রউফ প্রমুখ।