বগুড়ায় আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ শনিবার থেকে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উত্তরবঙ্গের বাছাই করা ১৪টি দল নিয়ে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলা আড়াইটায় তৃতীয়বারের মতো এই আসরের পর্দা উঠছে আজ। আসরের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা শহরে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও বিআরটিসির পরিচালক শুভাশীষ পোদ্দার জানান, এবারের আসরে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পাবনা জেলা একাদশ এবং সৈয়দপুর ক্লাব ও বগুড়ার একটি ক্লাব অংশ নিচ্ছে।