বগুড়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরতলির বেজোড়া জামতলা এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে জাহিদ হাসান ওরফে জয় (২১) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর গ্রামে। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ। জাহিদ সরকারি আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। লাশের পকেটে একটি চিরকুট থেকে তাঁর নাম-পরিচয় জানা গেছে বলে জানায় পুলিশ।
বগুড়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু সিদ্দিকী জানান, তাঁরা ফোনে খবর পান, জামতলা এলাকায় সাদা রঙের মাইক্রোবাস থেকে একটি লাশ কে বা কারা ফেলে গেছে। পরে লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।