বগুড়ায় ঝড়ে ১৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সন্ধ্যায় ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বগুড়ার বিভিন্ন এলাকা। আজ সকালে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের আজিজুল হক কলেজের (পুরাতন ভবর) সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা
গতকাল শনিবার সন্ধ্যায় ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বগুড়ার বিভিন্ন এলাকা। আজ সকালে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের আজিজুল হক কলেজের (পুরাতন ভবর) সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা

বগুড়ায় ঝড়ে আরও ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। গতকাল শনিবার রাতে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে বগুড়ায় মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

আজ রোববার জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, নিহতদের মধ্যে চারজন বগুড়া সদরে মারা যান। তাঁরা হলেন, আজিরুন বিবি (৪০), মিলা (৩ মাস), রজব আলী (১৫) ও পলাশ (১৮)। শাহজাহানপুর উপজেলায় মারা গেছেন তিনজন। তাঁরা হলেন, তামান্না (৩৫), রাবেয়া বেওয়া (৬৫) ও পায়েল (১৬)। সারিয়াকান্দিতে মারা গেছেন শান্তা বেগম (৫০) ও সুজন মিয়া (৩০)। কাহালুতে আজিজুল ইসলাম (১৯) ও ইসমাইল হোসেন (৩৮) মারা যান। ধুনটে আফজাল হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া সোনাতলায় ফিরোজা বেগম (৫৫) ও গাবতলীতে সামিয়া বেগম (৩২) মারা যান।

গতকাল রাতে শহরের বউবাজার এলাকায় দেয়ালচাপায় এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। এঁরা হলেন ওই এলাকার গৃহবধূ আজিবুন্নেছা (৩৮) ও নজরুল ইসলামের মেয়ে নীলা (৬ মাস)। এ ছাড়া গায়ের ওপর গাছ ভেঙে পড়ে শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের লুৎফর রহমানের ছেলে পান্না (২৭) মারা যান। দেয়ালচাপায় সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের ফিরোজা বেগম (৫৬) এবং গাছ পড়ে গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪৫) মারা যান।