বগুড়ায় তরুণকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরন গ্রামে সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার রাতে সুজন মণ্ডল (৩০) নামের এক তরুণকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। সুজন একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, সুজন মণ্ডল বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে শ্যালো মেশিনের ঘরে পাহারা দিতে যান। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী ওই ঘরে তাঁর লাশ দেখতে পান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।