বগুড়ায় তরুণকে গলা কেটেহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা পালপাড়া গ্রামে রমেন চন্দ্র পাল নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত তরুণের স্ত্রী মমতা রানী পাল জানান, গত রোববার রাতে রমেন (২৮) বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পাশে একটি আমবাগানে রমেনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম গতকাল জানান, হত্যার কারণ জানা যায়নি। বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।