বগুড়ায় তিন দিনের ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জিলা স্কুলের মাঠে গতকাল রোববার তথ্যপ্রযুক্তিবিষয়ক তিন দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু হয়েছে। বিকেলে মেলা উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।
আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, জনগণের দোরগোড়ায় ই-সেবার সুফল পৌঁছে দেওয়া, সর্বস্তরের মানুষের কাছে ই-সেবা তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫টি স্টল স্থান পেয়েছে।