বগুড়ায় দোকানে অগ্নিকাণ্ড মালামাল ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার রাজাবাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহ আলম জানান, আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। আগুনে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বগুড়ার পাইকারি মার্কেট রাজাবাজারের মুকুল স্টোরের মালিক মুকুল হোসেন জানান, দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। ভোররাতে দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের সব মালামাল ভস্মীভূত হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।