বগুড়ায় নকল পানীয় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন বস্তা নকল বলবর্ধক পানীয়র বোতল জব্দ করেছেন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান এ অভিযান চালান। তবে দোকানের মালিককে গ্রেপ্তার করা যায়নি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজি সাইফুল আলম উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পৌর এলাকার শহরতলা-মেইল বাসস্ট্যান্ড রাস্তার মহলদারপাড়ায় জনি মহলদারের মেসার্স রাফি এন্টারপ্রাইজ নামে একটি দোকান আছে। ওই দোকানে ও দোকান-সংলগ্ন বাড়িতে অভিযান চালান আদালত। বাড়ির ভেতর থেকে তিন বস্তা পানীয় ছাড়াও এক কার্টন বিভিন্ন ব্র্যান্ডের লেভেল ও অর্ধ ড্রাম বলবর্ধক পানীয় উদ্ধার করা হয়।