বগুড়ায় নৃত্য দিবসে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বগুড়ায় নৃত্যজন সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান ‘নূপুর বেজে যায়’ অনুষ্ঠিত হয়েছে। ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহমুদুস সোবহান। নৃত্যশিল্পী সংস্থার সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রোজিনা হককে আলাউদ্দিন স্মৃতিপদক, স্বর্ণকার জহুরুল ইসলামকে মঞ্জুরুল আলম স্মৃতিপদক এবং মৌসুমি সুলতানাকে কালু শেখ স্মৃতিপদক প্রদান করা হয়। বগুড়া প্রতিনিধি