বগুড়ায় পায়ের রগ কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর উত্তরপাড়ায় গত শুক্রবার রাতে মকবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মকবুল আশেকপুর মধ্যপাড়ার মৃত জসীম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মকবুল পাশের রানীরহাট বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে আশেকপুর উত্তরপাড়ায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁর ডান পায়ের রগ কেটে দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে গ্রামের লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।