নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে গতকাল শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের সাতমাথায় মুক্তমঞ্চে গতকাল সকাল নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে নজরুলসংগীত প্রতিযোগিতা হয়।
বিকেল চারটায় শিশুদের নিয়ে নজরুলের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় মূল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। নজরুল পরিষদ বগুড়ার সভাপতি মনতেজার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ারুল ইসলাম, নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম এম এ মজিদ মিয়া। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় নজরুলসংগীত শিল্পী জেসমিন আখতারকে।
লোকসংগীত ফোক ধামাকা
বগুড়ায় অনুশীলন ’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শহরের টিটু মিলনায়তনে রোমেনা আফাজ মুক্তমঞ্চে গতকাল লোকসংগীত ফোক ধামাকার আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ ওয়ালী, কার্যকরী সভাপতি সাজ্জাদ আলীম প্রমুখ।