বগুড়ায় সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসহ জেলার সব সরকারি কলেজে গতকাল সোমবার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষক মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি কলেজের আহ্বায়ককে গ্রেপ্তার ও জরিমানার প্রতিবাদে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।
পরে সরকারি আজিজুল হক কলেজশিক্ষক পরিষদ মিলনায়তনে শিক্ষকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তৌফিক সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল আলম, উপাধ্যক্ষ শিরিনা এনাম, শিক্ষক সমিতির নেতা বেল্লাল হোসেন, ফারুক আহম্মেদ, এনামুল হক, জি এম শামছুল আলম, শাহজাহান আলী প্রমুখ।