বগুড়ায় ৩৫ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, মুক্তিযুদ্ধ, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, সাংবাদিকতাসহ নিজ নিজ পেশায় অনবদ্য ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বগুড়ার ৩৫ বিশিষ্টজনকে গুণীজন সম্মাননা দিয়েছে প্রোগ্রেস এডুকেশন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রোগ্রেস এডুকেশন ফাউন্ডেশন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ বক্তব্য দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।