বগুড়ায় ৫ নভেম্বর ১৮ দলের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কয়েকজন জাতীয় নেতার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ এনে ৫ নভেম্বর বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় ১৮-দলীয় জোটের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
বগুড়া শহরের পৌর পার্কে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ৫ নভেম্বর হরতালের ঘোষণা দেন এবং বগুড়াবাসীকে এই হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের আহ্বান জানান।