বগুড়ার চারটি উপজেলায় নির্বাচন হচ্ছে না আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমানা জটিলতার কারণে ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় আজ সোমবার বগুড়ার চারটি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচন হচ্ছে না। এই চারটি উপজেলা হলো বগুড়া সদর, শাহজাহানপুর, দুপচাঁচিয়া ও কাহালু।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদরের ১৩, ১৪ ও ২১ নম্বর ওয়ার্ড ভেঙে শাহজাহানপুর উপজেলা গঠন করা হয়েছে। আবার কাহালুর দুর্গাপুর ইউনিয়নের আংশিক সীমানা ভেঙে গঠন করা হয়েছে দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। এর ফলে এই চার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যপদের সীমানা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এতে পূর্ণাঙ্গ উপজেলা পরিষদের নারী সদস্যপদের তালিকা তৈরি করা নিয়ে জটিলতায় পড়েছে নির্বাচন কার্যালয়।
জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, ‘এসব জটিলতা নিরসন করে এই মুহূর্তে ভোটার তালিকা করা সম্ভব নয়।’