বগুড়ার দইকে জনপ্রিয় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার পর্যটন মোটেল পর্যটকদের কাছ থেকে গত বছর প্রায় অর্ধকোটি টাকা আয় করেছে। পর্যটকদের কাছে মহাস্থানগড়, ভাসু বিহারের মতো দর্শনীয় স্থানগুলোকে আরও বেশি পরিচিত করে তোলার মাধ্যমে এ খাতে আরও আয় বাড়ানো সম্ভব। তা ছাড়া বগুড়ার দইও হতে পারে পর্যটকদের আরেক আকর্ষণের বস্তু।
গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বগুড়ায় আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে এখানকার পর্যটন খাতে এসব সম্ভাবনাময় দিকের কথা তুলে ধরেন বক্তারা।