প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বগুড়ার চর্চা সাংস্কৃতিক একাডেমির দুই খুদে শিল্পী রায়াশার্মিলা ইসলাম ওরফে রাফতি এবং শারফা মনোয়ার ওরফে দিয়া কৃতিত্ব দেখিয়েছে। রায়াশার্মিলা আধুনিক গানে প্রথম এবং শারফা রবীন্দ্রসংগীতে দ্বিতীয় হয়েছে।
চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশুশিল্পীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের জন্য ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অনেক প্রতিভাবান শিশুশিল্পীকে ডিঙিয়ে আধুনিক গানে রায়াশার্মিলা শীর্ষস্থান এবং রবীন্দ্রসংগীতে শারফা দ্বিতীয় স্থান অর্জন করে।
শুদ্ধ সংগীতচর্চার প্রতি এই দুই খুদে শিল্পীর অনেক আগ্রহ। এর আগে বগুড়ার স্থানীয় পর্যায়ে সংগীতের নানা প্রতিযোগিতায় তারা পুরস্কৃত হয়েছে।