বগুড়ায় এসপির বাসায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার পুলিশ সুপারের সরকারি বাসভবনে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক ও তাঁর পরিবারের সদস্যরা। তবে দুটি কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বেশ কিছু আসবাব পুড়ে গেছে।
এসপি প্রথম আলোকে জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে তাঁর স্কুলপড়ুয়া ছেলে কিংশুক। সে অতিথি কক্ষে আগুন জ্বলতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলে।
বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।