বগুড়ায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মালতিনগর-শান্তিবাগ এলাকায় আসমা খাতুন (১৬) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শান্তিবাগ এলাকার ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন দেখে নিশ্চিত হওয়া গেছে ওই কিশোরীকে গলা কেটে খুন করা হয়েছে। তবে কারা, কী কারণে তাঁকে খুন করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খুিনদের শনাক্ত চলছে।
পুলিশ জানায়, আসমা মালতিনগর-শান্তিবাগ এলাকার গাড়িচালক হজরত আলীর মেয়ে। হজরত আলী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গাড়িচালক ছিলেন। আর আসমা মাঝেমধ্যে গৃহপরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার নিজ বাড়িতে ভাত রান্না করার সময় রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়৷