বগুড়ায় ডিসিসহ আটজনের নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে পরীক্ষায় অংশ না নেওয়া একজনকে নিয়োগ দেওয়ার ঘটনায় জেলা প্রশাসকসহ (ডিসি) আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেদী হাসান নামে একজন চাকরিপ্রত্যাশী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বগুড়ার আদালতে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমানউল্লাহ জানান, অভিযোগ পেয়ে আদালতের বিচারক আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। মামলায় আরও যাঁদের বিবাদী করা হয়েছে তাঁরা হলেন এডিসি (শিক্ষা), শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি।