বগুড়ায় নৃত্যানুষ্ঠান 'ঘুংগুর বাজে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে সপ্তাহব্যাপী কত্থক নৃত্য কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়৷
বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার শতাধিক নৃত্যশিল্পী এ কর্মশালায় অংশ নেন৷ সাত দিনব্যাপী তাঁদের প্রশিক্ষণ দেন কত্থক নৃত্যগুরু সাজু আহমেদ। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিম।