প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আমরা কজন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শাস্ত্রীয় নৃত্যের (কত্থক) ওপর সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী এবং নৃত্যালেখ্য ‘ঘুঙুর বাজে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ডিসি বাংলোসংলগ্ন পুরোনো শিল্পকলা একাডেমী মিলনায়তনে আমরা কজন শিল্পীগোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে এ নৃত্যানুষ্ঠান ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুস সামাদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্যবিষয়ক কর্মশালায় মুখ্য প্রশিক্ষক ছিলেন বরেণ্য কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ। সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিল্পকলা একডেমীর কালচারাল কর্মকর্তা সাগর বসাক, নৃত্যশিল্পী মাহবুব হাসান প্রমুখ।