বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় ভর্তি-সংকট নিরসনে বগুড়ায় সরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বগুড়া জেলা শাখা।
সমাবেশ থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায়ের মুক্তির দাবি করা হয়। সমাবেশের আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী দুই অগ্নিপুরুষ শহীদ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর স্মরণে শোভাযাত্রা বের করা হয়।
১১ আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৬তম ফাঁসির দিবস উপলক্ষে শহরের সাতমাথা থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও বগুড়ার আরেক সূর্যসন্তান বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মত্যাগের স্মরণে সভা অনুষ্ঠিত হয়।