বগুড়ায় পৃথক দুর্ঘটনায় মা ও মেয়েসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলায় বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এদিকে জেলার শিবগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চার ব্যক্তি। গতকাল সোমবার ঢাকা–রংপুর মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।
গতকাল বেলা দেড়টার দিকে মহাসড়কের বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় মা ও মেয়ে প্রাণ হারান। নিহতরা হলো উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রানু খাতুন তাঁর মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই শিশুসহ মারা যান। পরে ঘটনাস্থলের অদূরে সিএনজি স্টেশনে বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল হাজিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আনুমানিক ১৫ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস ও বগুড়াগামী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। আহতদের বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠান।