বগুড়ায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসির মেধাতালিকায় গত বছরের ১৮তম অবস্থান থেকে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবার ১৪তম অবস্থানে উঠে এসেছে। সাফল্যের এই ধারা আরও এগিয়ে নিতে প্রশিক্ষণে মাধ্যমে শিক্ষকদের দক্ষতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। প্রথম ধাপে দক্ষতা বৃদ্ধির চার দিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে৷
কর্মশালায় ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান কৌশল, বিরক্তিকর পরিবেশ এড়িয়ে শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের পাঠ-মনোযোগী করার উপায়, মুখস্থ-গাইড ও প্রাইভেটকে নিরুৎসাহী করে ক্লাসমুখী করাসহ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেন শহরের নামকরা স্কুল-কলেজের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষাবিদেরা।