প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির ক্ষেত্রে সব ধরনের ঘুষ, দুর্নীতি ও দলবাজি বন্ধসহ সাত দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। যুব ইউনিয়নের উল্লেখযোগ্য অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা, সব নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে জেলায় জেলায় প্রশাসনের মনিটরিং টিম গঠন, নিয়োগ-বাণিজ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন।