বগুড়া অঞ্চলের ভেন্যু পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত উৎসব বগুড়া অঞ্চলের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ২০ ডিসেম্বর সকাল নয়টায় নিশিন্দারা উপশহরে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ মাঠে গণিত উৎসব শুরু হবে। এর আগে এই ভেন্যু নির্ধারণ করা হয়েছিল বগুড়া জিলা স্কুল। বগুড়ার উৎসবে বগুড়া জেলা ছাড়াও সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা ও পাবনার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধন গত বুধবার থেকে শুরু হয়েছে। (বগুড়ার উৎসবসংক্রান্ত প্রতিবেদন বুধবার প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ প্রকাশিত হয়েছে।)