বগুড়া আযিযুল হক কলেজ বোর্ডে পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ জিপিএ-৫ পাওয়ার দিক থেকে রাজশাহী বোর্ডের দ্বিতীয় ও জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করলেও বোর্ডের সেরা ২০ কলেজের পঞ্চম স্থানে রয়েছে। গত বছর এই প্রতিষ্ঠানটি বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এবার এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬২৯ জন। গত বছর পেয়েছিল ২৮৯ জন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ছালামত উল্লাহ বলেন, ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।