বগুড়া আযিযুল হক কলেজের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।সকাল আটটায় কলেজের নতুন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ছালামত উল্লাহসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সকাল নয়টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের পুরাতন ভবনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শিরিনা এনাম, হায়দার আলী প্রমুখ। বেলা সাড়ে সাড়ে তিনটায় নতুন ভবনে কলেজ মঞ্চের ফলক উন্মোচন করা হয়।কলেজ সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৩টি বিষয়ে সম্মান ও ১৯টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।