বগুড়া ও কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ও গাজীপুরের কালিয়াকৈরে গত শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় শনিবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকের বস্তার নিচে চাপা পড়ে মুকুল (২৪) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার খামাদ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় গত শনিবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের সামাল হোসেন (২৩) নিহত হন।