বগুড়া ও জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। শুক্রবার এই নির্বাচন হয়। বগুড়া আইনজীবী সমিতির ২০১৩ সালের নির্বাচনে মহাজোট আইনজীবী পরিষদের প্রার্থীরা সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা ১৫টি পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে মহাজোট আইনজীবী পরিষদের আবদুল মতিন ও সাধারণ সম্পাদক পদে এ এ এম ময়নুল ইসলাম নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা সভাপতিসহ ১৪টি পদে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদ আবু নাছিম মো. শামীমূল ইমাম বিজয়ী হয়েছেন।