বগুড়া ও পাবনায় সাতজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গতকাল শনিবার একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া পাবনার বেড়া উপজেলায় গত শুক্রবার তিন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
বগুড়া গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউজ এলাকা থেকে পস্তল, গুলি ও চাকুসহ রাকিব হোসেন (২১), ঝন্টু মিয়া (২৭), নাজমুল (২৮) ও তুহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যরা শুক্রবার রাত আটটার দিকে বেড়ার কাশীনাথপুরের হোটেল নূরে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও দুটি ছোড়াসহ আফজাল হোসেন (২৭), বিপ্লব দাস (২৮) ও আনোয়ার হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে। রাতেই তাঁদের আমিনপুর থানায় সোপর্দ করা হয়।