বগুড়া ও সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী এবং নীলফামারীর সৈয়দপুর শহরে ট্রলির ধাক্কায় মীম (৬) নামের একটি কন্যাশিশু প্রাণ হারিয়েছে। সাদিয়া বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের রবিবাড়িয়া এলাকার আবদুল খালেকের মেয়ে। মীম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বটতলী গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমানের মেয়ে।শনিবার দুপুরে সাদিয়া বাড়ি থেকে দ্বিতীয় বাইপাস সড়কের ঘুনিয়াতলা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় যায়। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।এদিকে নীলফামারীর কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান তাঁর ছেলে মামুন (১০) ও ছোট মেয়ে মীমকে নিয়ে সৈয়দপুর থেকে শনিবার বিকেলে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মীম ঘটনাস্থলে মারা যায়। তার বাবা ও বড় ভাই এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।