বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ এবারও সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের ২০টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় বিদ্যালয়টি পঞ্চম স্থানে রয়েছে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. শাহাদাৎ হোসেন সিকদার বলেন, গত বছর এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের ১৭৪ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার পেয়েছে ১৮৩ জন। গত বছর যেখানে ২১৫ জন পরীক্ষার্থী ছিল এবার সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১১ জন। তাদের সবাই পাস করছে।প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই অনেক অভিভাবক ও শিক্ষার্থী বিদ্যালয়ে ছুটে আসে। বেলা একটায় ফলাফল ঘোষণা করার পর কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে আনন্দে জড়িয়ে ধরে উল্লাস করে। অধ্যক্ষ লে. কর্নেল মো. শাহাদাৎ হোসেন সিকদার জানান, স্কুলের সব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এটা কারও একার কৃতিত্ব নয়। এই ধারা যেন অব্যাহত থাকে, সে জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে।