বগুড়া ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটি অনুমোদন করে গত বৃহস্পতিবার রাতে বগুড়ায় পাঠিয়েছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো জানান, জেলা ছাত্রলীগের ১২১ সদস্যবিশিষ্ট কমিটি হবে। তবে এ মুহূর্তে ১০৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে বাকি ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হবে। কমিটিতে ১৪ জন সহসভাপতি, সাতজন যুগ্ম সম্পাদক ও ছয়জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে কেন্দ্রীয় কমিটি গত বছরের ১৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিল।