বগুড়া-জয়পুরহাটের তিন রুটে বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন মালিকদের মধ্যে বিরোধের জের ধরে বগুড়া ও জয়পুরহাটের তিনটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ওই সব রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।বগুড়া-জয়পুরহাট রুটে জয়পুরহাটের নতুন বাস সংযোজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে বগুড়া মোটর মালিক গ্রুপ ও জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি রোববার থেকে ওই বাস চলাচল বন্ধ করে দেয়।