বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ইসলামি শিক্ষার প্রভাষক ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মো. আবদুর রাজ্জাককে (৩৬) বরখাস্ত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত জুনে বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে ওই কলেজ থেকে জামায়াতে ইসলামীর বিলি করা বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে গোয়েন্দা সংস্থা বিষয়টির তদন্ত শুরু করে। সূত্রের ভাষ্যমতে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আবদুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে। সূত্র জানায়, আরও কয়েকজন শিক্ষকের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, ১২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক চিঠি দিয়ে ওই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়। এ পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর ওই নির্দেশ কার্যকর করা হয়। কলেজে জামায়াতে ইসলামীর প্রচারপত্র বিতরণের সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না—এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা তিনি জানেন না।আবদুর রাজ্জাক তাঁর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।