বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া পৌরসভার ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় বগুড়া পৌরসভা সম্মেলনকক্ষে পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান এই বাজেট ঘোষণা করেন।২০১১-১২ অর্থবছরের জন্য মোট ৫৩ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৮৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজটে রাজস্ব খাতসহ অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ৫১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৭১৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি পাঁচ লাখ ৩২ হাজার ২২১ টাকা। এবারের বাজেটে নতুন করে কোনো কর বসানো হয়নি।বাজেট অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান, আমজাদ হোসেন, বগুড়া আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সরকার, সাবেক সভাপতি আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, চিকিৎসক এ এইচ এম মশিহুর রহমান, পৌর কমিশনার আমিনুল ফরিদ প্রমুখ।