বগুড়া বাংলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া পৌর উচ্চবিদ্যালয়ের (বাংলা স্কুল) ১৬৭ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উৎসব উদ্যাপিত হয়েছে। উৎসব উপলক্ষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণা, কৃতী ছাত্রদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রর মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।অনুষ্ঠানে অতিথি ছিলেন টি এম মুছা পেস্তা, অমলেশ সেন, এমদাদুল কবির সিদ্দিকী, দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মতলুব আহমেদ, রফিকুল ইসলাম, ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার, আকতার আজম, তথ্য কমিশনের উপসচিব আবদুল করিম ও নৌবাহিনীর কমান্ডার এজিএম সিদ্দিকী।