বগুড়া-মহাখালী পথে সেই দুটি বাস অবশেষে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-মহাখালী যাত্রাপথে বগুড়ার মালিকদের বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত নতুন দুটি বাস গতকাল রোববার চালু হয়েছে। গতকাল বগুড়ার ঠনঠনিয়া কোচ টার্মিনাল থেকে শাহ ফতেহ আলী পরিবহন নামের নতুন দুটি কোচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে ঢাকা ও মহাখালীর কোচমালিকদের বিরোধের অবসান হয়।নতুন কোচ সার্ভিস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোজামেঞ্চল হক, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বগুড়া-মহাখালী রুটে ওই দুই বাস নামানোকে কেন্দ্র করে মহাখালী টার্মিনাল পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বগুড়ার কোচমালিক-শ্রমিকদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে বগুড়ার মালিক-শ্রমিকেরা দুই দফায় পাঁচ দিন ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার কোচ চলাচল বন্ধ করে দেন। পরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে ঢাকায় দুই জেলার মালিক-শ্রমিকদের সমঝোতা বৈঠকের পর মহাখালী রুটে শাহ ফতেহ আলী পরিবহনের নতুন কোচ চলাচলে বাঁধা দেওয়া হবে না—এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।জানা গেছে, ঈদের আগে নতুন করে যাতে ঝামেলা না হয়, এ জন্য আলোচিত ওই দুটি কোচ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।