বগুড়া মোটরশ্রমিক নেতার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়া কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের দায়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল সোমবার মামলা করেছে।কয়েক মাস অনুসন্ধান শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় দুদকের পক্ষে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারী। ফরিদ আহম্মেদ পাটোয়ারী জানান, প্রাথমিক অনুসন্ধানে সৈয়দ কবির আহম্মেদের নামে বগুড়া উপশহর এলাকায় দুই কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৫৬১ টাকা মূল্যের ছয়তলা একটি বিলাসবহুল বাড়ি, একটি অত্যাধুনিক ছোট গাড়ি এবং ব্যাংকে বিপুল পরিমাণ টাকার খোঁজ পাওয়া গেছে।