বগুড়া শহর জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, নাশকতা, বিস্ফোরকসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান আবদুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সৈয়দ আবু সায়েম বলেন, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।