বগুড়া-১ আসনের সাংসদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সরকারদলীয় বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রী শাহাদ আরা মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাংসদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মোট ৭২ লাখ ৩৮ হাজার ৯৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।গতকাল সোমবার রাজধানীর রমনা থানায় এ-সংক্রান্ত দুটি মামলা করা হয়। এতে সাংসদের ৫১ লাখ ৯৬ হাজার ৭৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং সাংসদের স্ত্রীর ২০ লাখ ৪২ হাজার ২২০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম।রমনা থানার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা সাংসদ ও সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।