বগুড়ার আজিজুল হক কলেজে নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল রোববার এ নবীনবরণ হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মণের সভাপতিত্বে গতকাল রোববার কলেজের নতুন ভবনের কেন্দ্রীয় শহীদ মিনারে ওই নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার্দন দত্ত এবং বগুড়া জেলা কমিটির সভাপতি কিবরিয়া হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করেন গণসংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু।