বগুড়ার এক শিক্ষক গ্রেপ্তার, আরেকজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে কুপতলা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক রাফিউল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।কুপতলা উচ্চবিদ্যালয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরেই একজন সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি ওই শিক্ষিকা ব্যবস্থাপনা পর্ষদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এতে গত ৭ এপ্রিল প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষকের জবাব সন্তোষজনক না হওয়ায় গতকাল শনিবার পর্ষদের সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সহকারী শিক্ষক আবদুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়।